close

Top Panel

এস.এস.সি/এইচএসসির ফলাফল পাওয়া যাবে ইমেইলে

বেশ কয়েক বছর ধরে শিক্ষা বোর্ড এসএসসির ফলাফল ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করে আসছে। এবার যুক্ত হচ্ছে ইমেইলে ফলাফল প্রেরণের সুবিধা। ফলে এসএসসি (দাখিল) এবং এইচএসসির (আলিম) ফলাফল পাওয়া যাবে ইমেইলের মাধ্যমে। এজন্য www.educationboard.gov.bd এ গিয়ে Please Register your email address এ ক্লিক করে শিক্ষা বোর্ড, পরীক্ষা, রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং ইমেইল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে ফল প্রকাশের সাথে সাথে ইমেইলে ফলাফল আসবে। এছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবাসাইটের আর্কাইভে ১৯৯৬ সালে থেকে বর্তমান সকল এসএসসি (দাখিল) এবং এইচএসসির (আলিম) পরীক্ষার ফলাফলও পাওয়া যাবে।

অনলাইনে ফলাফল পুনঃ নিরীক্ষণ নিয়মাবলী ...

এবারই প্রথমবারের মতো শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃ নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে Rsc লিখে <Space> গিয়ে রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে Send করুন 16222 নম্বরে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্য 125 টাকা হারে ফী প্রযোজ্য হবে।

প্রথমবারের মতো অনলাইনে ভর্তি ...

এবারো উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা হচ্ছে না। তবে এবার প্রথমবারের মতো অনলাইনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। যেসব কলেজে অনলাইন সুবিধা রয়েছে এবং ভর্তির চাপ বেশি সেসব কলেজে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তি, নির্বাচিতদের তালিকা দেখতে পারবে ও টাকা জমা দিতে পারবে। উচ্চ মাধ্যমিকে ভর্তির পদ্ধতি চূড়ান্ত করার জন্য শিগগিরই একটি কমিটি হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন। তিনি প্রত্রিকাকে বলেছেন, মেধার ভিত্তিতে এবারো শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

এবারই প্রথম অনলাইনে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ যেসব কলেজে ভর্তির চাপ বেশি সেসব কলেজে অনলাইনে ভর্তি করা হবে। অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম চালানোর লক্ষ্যে কাজ চলছে। অনলাইনে কলেজগুলো শিক্ষার্থীদের তালিকা দেবে, ফলাফল দেখা ও শিক্ষার্থীরা টাকা জমা দিতে পারবে।