
Principal's Message

দিগন্ত বিথারী সবুজ শ্যামলিমায় ঘেরা ও প্রকৃতির স্নিগ্ধতায় সমৃদ্ধ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সবুজ আঙ্গিনায় জ্ঞানার্জনের উদ্দেশ্যে পদার্পন করে এ যাবত বাংলাদেশের এই অবহেলিত জন পদের হাজারো নারী নিজকে বিকশিত করার মাধ্যমে নারী জীবনের বন্দী দশা থেকে মুক্ত হতে সমর্থ হয়েছে। সাতক্ষীরা জেলার নারী উচ্চ শিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে জেন্ডার ডেভেল্পমেন্টের মাধ্যমে নারীকে তার স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার সূযোগ।
বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তির সাথে দূরত্ব বজায় রেখে কোন ধরনের সফলতা প্রাপ্তি দূরাশামাত্র। বিজ্ঞানের নব নব আবিস্কার ও প্রযুক্তির প্রয়োগ দ্রুত পাল্টে দিচ্ছে উন্নয়নের মানদন্ডকে।
আধুনিক যুগে প্রযুক্তিবিদ্যার বিকাশের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে যে নব চেতনার সঞ্চার হয়েছে তার সিংহভাগ অংশের অবদান কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার। আধুনিকতা ও বিজ্ঞান মনস্কতার এই যুগ সন্ধিক্ষনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরী হতে যাচ্ছে নিতান্তই বাস্তব প্রয়োজনীয়তার নিরীখে। আমি আশা করি আমাদের এই মহতী প্রয়াস থেকে ছাত্রী, অভিভাবক সহ সকলেই উপকৃত হবে এবং আমাদের কর্মকান্ড সমূহকে আরো যুগোপযোগী বাস্তবসম্মত ও সফল করার ক্ষেত্রে সকলেই অবদান রাখতে সমর্থ হবে।
পরিশেষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের জন্ম লগ্ন থেকে এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক সহ সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সাথে নিজদেরকে সম্পৃক্ত করতে আমাদের নিজস্ব ওয়েব সাইট তৈরীতে যারা অবদান রাখছে তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
প্রফেসর ড. দিলারা বেগম
অধ্যক্ষ
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ








