
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ দেশের দক্ষিণ অঞ্চলের নারী সমাজের উচ্চ শিক্ষা লাভের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের বিভিন্ন তথ্যঃ-
কলেজ অবস্থানের বর্ণনাঃ কলেজটি চারিদিকে পাকা প্রাচীর বেষ্ঠিত। এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় নবনির্মিত প্রশাসনিক ভবনসহ কলেজটির ৪ টি ভবন আছে। পাঁচ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে এবং তৃতীয় তলা সম্পূর্ন করার কাজ চলছে। এছাড়া কলেজে একটি একাডেমিক ভবন, একটি বিজ্ঞান ভবন ও একটি অনার্স ভবন আছে। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ২০০ গজ দূরে ৪ তলা একটি ছাত্রী নিবাস আছে। এছাড়া কলেজ থেকে ৪০০ গজ দূরে একটি পরিত্যক্ত অধ্যক্ষ ভবন আছে।
প্রশাসনিক ভবনের বর্ণনাঃ প্রশাসনিক ভবনের নিচ তলায় অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়ের কক্ষ সহ অফিস, ক্যাশ বিভাগ, ষ্টোর এবং পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ অবস্থিত। এবং দ্বিতীয় তলায় শিক্ষক পরিষদ, রোভার ডেন ও লাইব্রেরী অবস্থিত।
একাডেমিক ভবনের বর্ণনাঃ ০৯ কক্ষ বিশিষ্ট একটি একাডেমিক ভবন আছে। একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ভুগোল বিভাগ ও একটি কম্পিউটার ল্যাব এবং তৃতীয় তলায় গণিত বিভাগের ল্যাব অবস্থিত।
বিজ্ঞান ভবনের বর্ণনাঃ ০৮ কক্ষ বিশিষ্ট তৃতল ভবটি বিজ্ঞান ভবন। সেখানে বিজ্ঞান বিভাগের চারটি ল্যাব অবস্থিত। ভবনটির ৩য় তলায় রয়েছে ১টি প্রশস্ত হল রুম।
অনার্স ভবনের বর্ণনাঃ ০৮ কক্ষ বিশিষ্ট এই দ্বিতল ভবন অনার্স ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনার্স ভবনের নিচ তলায় বাংলা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দ্বিতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিভাগ অবস্থিত।
ছাত্রী নিবাসের বর্ণনাঃ ১০০ (একশত) শয্য বিশিষ্ট ০৪ (চার) তলা একটি ছাত্রী নিবাস আছে। সেখানে প্রায় ১৫০ জন ছাত্রী অবস্থান করে। উক্ত ছাত্রী নিবাসে যে সংখ্যক ছাত্রী আছে তাদের বেড সংকুলান না হওয়ায় আরও একটি ১০০ (একশত) শয্য বিশিষ্ট ছাত্রী নিবাস স্থাপনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।
কর্মকর্তা/কর্মচারীবৃন্দের তথ্য সংক্রান্ত। প্রশাসনিক কর্মকর্তাঃ
(১) অধ্যক্ষ (প্রফেসর ড. দিলারা বেগম, বিষয়ঃ অর্থনীতি)
(২) উপাধ্যক্ষ (মোঃ সাইফুল ইসলাম মোল্লা)
