
Welcome to the Satkhira Govt. Mohila College
সীমান্ত জেলা সাতক্ষীরা। সুন্দরবনের প্রান্তে। শহর সাতক্ষীরার প্রাণকেন্দ্রে একটি নারী শিক্ষায়তন। নাম তার সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। উচ্চকাঙ্খী সাতক্ষীরা বাসীর অক্লান্ত পরিশ্রমে গড়া। যার যাত্রা শুরু ২০ সেপ্টেম্বর, ১৯৭৪।
হাঁটি হাঁটি পা পা করে পেরুলো সিকি শতাব্দী। ১৯৮৪ সালে জাতীয়কৃত এ কলেজ। এখনও বয়সে নবীন। তবে নারী শিক্ষায়, মেধা মননের পরিচর্যায় দক্ষ কারিগর। মেধাক্রম, কর্মক্ষেত্র সবখানেই এ কলেজের মেয়েরা রাখছে কৃতিত্বের স্বাক্ষর।
চোখ জুড়ানো সবুজে ঘেরা কলেজের ছোট ক্যাম্পাস। সূচি শুভ্র তরুণীদের পদভারে মুখরিত প্রতিদিন। শান্ত-নিবিড় পরিবেশে, শিক্ষা আর সংস্কৃতিতে বেড়ে উঠছে এখানকার মেয়েরা। শিক্ষকতায় রয়েছে নবীন আর প্রবীণের সমুন্বয়। একটা অশান্ত সময়ের মধ্যেও এখানে রয়েছে ঈর্ষণীয় হৃদ্যতা।
Principal's Message

দিগন্ত বিথারী সবুজ শ্যামলিমায় ঘেরা ও প্রকৃতির স্নিগ্ধতায় সমৃদ্ধ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সবুজ আঙ্গিনায় জ্ঞানার্জনের উদ্দেশ্যে পদার্পন করে এ যাবত বাংলাদেশের এই অবহেলিত জন পদের হাজারো নারী নিজকে বিকশিত করার মাধ্যমে নারী জীবনের বন্দী দশা থেকে মুক্ত হতে সমর্থ হয়েছে। সাতক্ষীরা জেলার নারী উচ্চ শিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে জেন্ডার ডেভেল্পমেন্টের মাধ্যমে নারীকে তার স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার সূযোগ।
Vice Principal's Message

I am happy to learn that Satkhira Govt. Mohila College is launching a website of its own. It is indeed a great pleasure to know that Bangladesh Govt. has organized a country wide program of opening website in every educational institution with an aim to easy access to internet facilities. I take pleasure to convey our heartfelt thanks to Bangladesh Govt. for arranging such program.








